Home » SSC Result » SSC Result 2026: ১০ আগস্ট প্রকাশিত হবে ফলাফল, জানালো শিক্ষা বোর্ড

SSC Result 2026: ১০ আগস্ট প্রকাশিত হবে ফলাফল, জানালো শিক্ষা বোর্ড

SSC Result 2026 তারিখ পরিবর্তন - ২০ জুলাই ফল প্রকাশ না হওয়ার খবর ও নতুন আপডেট

🟢 সর্বশেষ আপডেট: নতুন তারিখ ঘোষিত হয়েছে!

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট, ২০২৬ তারিখে প্রকাশিত হবে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নিশ্চিত করেছে। ফলাফল দেখার সুনির্দিষ্ট সময় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী পৃথক নোটিশে জানানো হবে। সম্পূর্ণ গাইড ও ফলাফল দেখার নিয়ম জানতে পড়ুন আমাদের SSC Result 2026 মূল আর্টিকেল।

নতুন তারিখ কবে?

এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগষ্ট মাসের ১০ তারিখে ফলাফল প্রকাশ করার জন্য তারা প্রস্তুত আছেন।

পরীক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। ব্যবহারিক পরীক্ষাও ইতিমধ্যে শেষ হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল) এবং কারিগরি শিক্ষা বোর্ড (এসএসসি ও দাখিল ভোকেশনাল) মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

এখন যা করণীয়

  • ফলাফলের সঠিক তারিখ জানতে নিয়মিত শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণা লক্ষ্য রাখুন
  • আমাদের এই পেজেই নতুন তারিখ ঘোষিত হওয়ামাত্র আপডেট করা হবে, তাই বুকমার্ক করে রাখুন
  • ফলাফল দেখার সম্পূর্ণ নিয়ম, SMS পদ্ধতি ও মার্কশিট ডাউনলোড সংক্রান্ত বিস্তারিত জানতে পড়ুন আমাদের SSC Result 2026 সম্পূর্ণ গাইড

তথ্যসূত্র: প্রথম আলো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top